২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, সিরাজগঞ্জের মহাসড়কে স্বস্তি

ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের মানুষ কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 08:08 PM

Updated : 14 Jul 2022, 07:01 PM

সিরাজগঞ্জের মহাসড়কগুলোয় মঙ্গলবার বিকাল থেকে গাড়ির সংখ্যা বাড়তে থাকলেও বাড়তি চাপ দেখা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, “মহাসড়কে গাড়ির চাপ ক্রমশ বাড়ছে। তবে ঈদের তৃতীয় দিন হিসাবে যে পরিমাণ গাড়ি চলাচল করার কথা, সেই তুলনায় চাপ অনেক কম। কোথাও কোনো ধীরগতি বা যানজট নেই। যেসব এলাকায় যানজট দেখা দিতে পারে, সেই হাটিকুমরুল গোলচত্বর ও এর আশপাশের এলাকা এখনও অনেকটাই ফাঁকা।”

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালেকুজ্জামান খান সালেকও সারাদিন মহাসড়ক ‘অনেকটা ফাঁকা’ ছিল বলে জানিয়েছেন।

তিনি বলেন, “সকাল থেকে দুপুর পর্যন্ত ঈদের পরের দিনের মতই প্রায় ফাঁকা ছিল। বিকেল থেকে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। মানুষ অনেকটা ফাঁকা সড়কে স্বস্তিতে কর্মস্থলে ফিরছেন।”