২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমের ঘোরে খাট থেকে পড়লেন বাবা, চাপায় মৃত্যু মেয়ের  

মায়ের সঙ্গে মেঝেতে ঘুমাচ্ছিল পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তিন মাস বয়সী সমাপ্তি হাজদা; এ সময় ঘুমের ঘোরে বাবা বিছানা থেকে পড়ে গেলে চাপায় মৃত্যু হয় তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 02:25 PM

Updated : 14 Jul 2022, 07:02 PM

উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুর ১ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীতে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে আটোয়ারী থানার এসআই শাহিন আল মামুন জানান।

মৃত সমাপ্তি হাজদা ওই এলাকার শনিরাম হাজদার মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, “সমাপ্তিকে নিয়ে তার মা পাটি বিছিয়ে বিছানার নিচে ফ্লোরে ঘুমাচ্ছিলেন। এ সময় মেয়েটির বাবা শনিরাম বিছানায় ঘুমাচ্ছিলেন। গভীর রাতে শনিরাম ঘুমের ঘোরে মেঝেতে পড়লে সমাপ্তি তার শরীরের নিচে চাপা পড়ে।

“এ সময় শিশুটি একেবারে সাড়া শব্দহীন হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সমাপ্তিকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।