২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে চলন্ত ট্রেনে থেকে পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের প্রাণ গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 01:30 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর মিন্টু কলেজ রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই দীপক সাহা জানান।

মৃত রাশেদ মিয়া জামালপুর মেলান্দহ উপজেলার নাজির সোনাড় মিয়ার ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন।

এসআই বলেন, “ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেন ছাদ থেকে ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশুর সঙ্গে রাশেদও পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আর ওই দুই শিশুর মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে।”

তবে তাদের সঙ্গে রাশেদের কোনো সম্পর্ক আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এসআই দীপক আরও বলেন, “ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়ার সময় ওই দুই শিশুকে বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।”

মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।