২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় চুরমার অটোরিকশা, বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি ও তার ছেলের প্রাণ গেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 04:17 PM

Updated : 14 Jul 2022, 07:00 PM

উপজেলার তেঘরিয়া খান টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ময়মনসিংহ-জামালপুর সড়কে শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান।

মৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার গুদাশিমলা এলাকার আলাল উদ্দিনের ছেলে সোহেল মিয়া ও তার দেড় বছরের ছেলে মোহাম্মদ আলী।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ময়মনসিংহ থেকে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংর্ঘষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছয়জন আহত হন।

“স্থানীয়রা আহতদেরিউদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলের মৃত্যু হয়।”

বাস ও আটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।