২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তনখোলায় মিললো অজ্ঞাত যুবকের লাশ

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 04:05 PM

Updated : 14 Jul 2022, 07:00 PM

শনিবার বেলা পৌনে ১টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর নৌ-থানার ওসি হাসনাত জামান।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা পুলিশের। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

“মৃত ব্যক্তির পরনে কালো রঙের শার্ট ও জিন্স প্যান্ট ছিল। চার থেকে পাঁচদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” বলেন তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েঠে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ কর্মকর্তা হাসনাত জানান।