শিমুলিয়া থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে ফেরি গেল মাঝিরঘাট
পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ থাকায় বিড়ম্বনায় পড়া দক্ষিণবঙ্গগামী শতাধিক মোটরসাইকেল আরোহীকে নিয়ে শিমুলিয়া থেকে একটি ফেরি মাঝিরকান্দি গিয়েছে।
ফেরি বন্ধ থাকার মধ্যেও ‘মানবিক কারণে’ ফেরি দিয়ে এসব মোটরসাইকেল পারাপার করা হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানিয়েছে।
তিনি বলেন, “বিশেষ বিবেচনায় মানবিক কারণে ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। তবে এরপর আরও ফেরি চলবে কিনা সে ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি।”
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম বলেন, “প্রায় তিন ঘণ্টায় শতাধিক মোটরসাইকেল ঘাটে জমেছিল। এজন্য একটি ফেরির মাধ্যমে সেগুলো পার করা হয়েছে। তবে এরপর আর যানবাহন অপেক্ষমান নেই। গাড়ির চাপ হলে ফেরি চালু করা হতে পারে।”
দুপুরে শতাধিক মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরিটি নির্বিঘ্নে মাঝিরঘাটে পৌছেঁছে বলে জানান তিনি।
পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ থাকায় পারাপার চলছে ফেরিতে। শুক্রবার শতাধিক মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া থেকে একটি ফেরি ছেড়ে যায় মাঝিরকান্দি ঘাটের উদ্দেশে।
আবার লঞ্চ বা ফেরি দিয়েও পদ্মা পাড়ি দিতে পারছিলেন না তারা। তাই অনেকে ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন।
এর আগে পদ্মা সেতু চালু হওয়ার তিনদিন পরে ২৮ জুন সর্বশেষ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ‘ফেরি কুঞ্জলতা’ শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে রওয়ানা দেয়। নাব্যতা সংকটে ফেরিটি মাঝ পদ্মায় আটকে যায়। পরে চার ঘণ্টার চেষ্টায় ফেরিটি মাঝিরকান্দি ঘাটে পৌঁছাতে সক্ষম হয়।
