বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলায় অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে এক মোটর সাইকেল চালকের প্রাণ গেছে।
শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার পশ্চিম বেজহার এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার ওসি জানান।
মৃত আব্দুর রহমান (৩০) বরগুনা জেলার তালতলী উপজেলার স্লুইজগেট এলাকার মোকছেদ জমাদ্দারের ছেলে।
ওসি বলেন, “আব্দুর রহমান মাদারীপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি গাড়ির মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি।
“খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থকেন্দ্রে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।”
তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
