২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুইজনের

ফরিদপুরের মধুখালীতে মাছবাহী ট্রাকের চাপায় দুই টোম্পোযাত্রীর মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 08:44 AM

Updated : 14 Jul 2022, 06:59 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় ঢাকা- খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কানাইপুর হাইওয়ে থানার ওসি কংকন বিশ্বাস জানান।

তিনি বলেন, “যশোর থেকে ঢাকাগামী মাছবাহী ট্রাকটি ওই টেম্পোকে পেছন থেকে ধাক্কা দেয়। তাতে টেম্পোটি উল্টে গিয়ে আগুন ধরে যায়।”

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই টেম্পোর এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত দুজনের মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাবে তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।