২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে ডলার ও রুপিসহ ৩ নাইজেরিয়ান আটক

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভারতীয় রুপি ও ডলারসহ তিন নাইজিরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2022, 03:45 PM

Updated : 02 Aug 2022, 01:54 PM

বুধবার দুপুরে র‍্যাব-১৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার নাটলের মোড় থেকে সোমবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।

তারা হলেন- আইডেনি জোসেফ সাইমন (৪০), কিনেথ অকংগো অবি (৬০) ও হেনরি ওঘেনিভো ইজিরি (৬১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর তারা প্রাইভেট কারে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে নাটলের মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

এ সময় দুই হাজার ৭২০ মার্কিন ডলার ও দুই লাখ ৬৯ হাজার ৯০০ ভারতীয় রুপি, চারটি নাইজেরিয়ান পাসপোর্ট ও ১১টি সিম জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।