ফরিদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফরিদপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।
রোববার সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শরীফ শেখ (৩৫) ওই ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে। তিনি স্থানীয় বাজারে কাঁচামাল এবং কোরবানির সময় গরু কেনাবেচার ব্যবসা করতেন।
গরু বিক্রির এক লাখ টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের ধারণা।
কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বলেন, শরীফের মাথায় কোপানো হয়েছে। তারপর তিন টুকরো করে ফেলে রাখা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, “৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাই। হত্যাকাণ্ডের কারণ জানতে অনুসন্ধান চলছে। জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে।”
