২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বিলবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2022, 08:02 PM

Updated : 02 Aug 2022, 01:51 PM

সুরতরঙ্গ সড়ক এলাকায় বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী পশ্চিম থানার এসআই মো. ইয়াকুব আলী জানান।

নিহত জুলহাস টঙ্গীর আউচপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং মো. সায়েম রসুলবাগ এলাকার জিলু মিয়ার ছেলে।

এসআই বলেন, একটি দোকানের বিলবোর্ড নামাতে গিয়ে এরা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের চিকিৎসক মাকসুদা বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।