২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় নারীর গোসলের ভিডিও ধারণ করে একজন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় নারী পোশাককর্মীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2022, 08:35 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার তাকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে পাঠানো হয় বলে আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানান।

গ্রেপ্তার মোফাজ্জল হোসেন (৩৫) নেত্রকোণার বারহাট্টা থানার দেওপুর গ্রামের আব্দুল মান্নাফের ছেলে। আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করেন মোফাজ্জল।

এসআই মামলার নথির বরাতে বলেন, ২২ বছর বয়সী এই নারীর প্রতিবেশী মোফাজ্জল। শুক্রবার বিকালে এই নারী গোসল করার সময় গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন মোফাজ্জল; তারপর রাতে সেটা প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

সকালে ওই নারী পর্নোগ্রাফি আইনে মামলা করলে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠনো হয়। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান এসআই ইউনুস আলী।