২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বানে ভেসে নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে বানের তোড়ে নিঁখোজ হওয়ার তিনদিন পর এক নারী ও তার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2022, 02:19 PM

Updated : 14 Jul 2022, 06:28 PM

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের হাওর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান।

মৃতরা হলেন-উপজেলার দরবস্ত ইউপির মহালীখলা গ্রামের মৃত আজব আলীর স্ত্রী নাজমুন নেছা (৫০) ও তার ছেলে আব্দুর রহমান (১৪)।

ওসি বলেন, শনিবার ছেলেকে নিয়ে উপজেলার ছাতারখাই এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন নাজমুন। পথে বাছার খাল এলাকায় বন্যার পানিতে তলিয়ে যান মা-ছেলে। সকালে দরবস্ত হাওরের পানিতে এলাকাবাসী বোরকা পরিহিত এক নারীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।

মা-ছেলের লাশ ময়নাতদেন্তর জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।