২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘রেল সেতু থেকে পড়ে’ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে ‘রেল সেতু পার হওয়ার সময় খালে পড়ে’ এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 05:22 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

নিহত কাওসার বিজয় (১৬) গাজীপুর শহরের ফোরকান উদ্দিন সড়ক এলাকার কওসার হোসেন মোল্লার ছেলে। গাজীপুর ক্যান্টমেন্ট বালক উচ্চবিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

রোববার রাতে তার মৃত্যু হয় বলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. তাশারাফ হোসেন জানান।

তাশারাফ স্বজনদের বরাতে বলেন, রোববার রাত ৮টার দিকে গাজীপুর শহরের মাড়িয়ালী এলাকায় রেল সেতু পার হচ্ছিলেন কাওসার। এ সময় নিচে পড়ে নিখোঁজ হন। সেতুর নিচে খালটি ২০-২৫ ফুট গভীর। বেশ স্রোত রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় লাশ খুঁজে পান তারা।