২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিকআপ ভ্যানের ধাক্কায় বাস থেকে পড়ে মৃত্যু

গাজীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় রাস্তায় পড়ে বাস চালকের সহকারীর প্রাণ গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 01:05 PM

Updated : 14 Jul 2022, 06:27 PM

রাজেন্দ্রপুর মিয়াবাড়ি এলাকার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর সদর থানার এসআই মো. আসাদুজ্জামান জানান।

মৃত ব্যক্তির বয়স ২৩ বছর বলে নিশ্চিত করলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই আসাদুজ্জামান জানান। 

তিনি বলেন, গাজীপুর চৌরাস্তাগামী তাকওয়া পরিবহনের বাসটিকে পেছন থেকে একইগামী একটি পিকআপ ভ্যান জোরে ধাক্কা দেয়। এ সময় বাস চালকের সহকারী সড়কে পড়ে গুরুতর আহত হন। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলেও বাসটির হদিস মেলেনি বলে জানান এসআই।