২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য রিমি

জাতীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 12:53 PM

Updated : 02 Aug 2022, 01:49 PM

তার স্বামী মোস্তাক হোসাইন সাংবাদিকদের জানান, কোভিডের লক্ষণ দেখা দিলে ১৬ জুন রাজধানীর ইউনাইডেট হাসপাতালে নমুনা দেন রিমি। পরে ফলাফলে আক্রান্ত ধরা পড়ে।

সিমিন হোসেন রিমি কাপাসিয়া এলাকা নিয়ে গঠিত গাজীপুর-৪ আসনের সাংসদ।

মোস্তাক বলেন, “বর্তমানে রিমি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি ভালো আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।”

করোনাভাইরাস আক্রান্ত সাংসদ রিমি হাসপাতালে ভর্তি  

গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ২৫ মার্চ নমুনা পরীক্ষা করলে কোভিড পজিটিভ আসে এ সাংসদের।