২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুড়ল ৩৫ ঘর

গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অগ্নিকাণ্ডে টিনশেডের দুটি বাড়ির ৩৫টি ঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 04:15 PM

Updated : 25 Oct 2022, 10:45 AM

শনিবার সকাল পৌনে ৬টার দিকে চন্দ্রার হাজী বাড়ির দুলাল ডাক্তার ও মো. সামানের বাড়িতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, টিনশেডের ঘরগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসব ঘরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া নিয়ে থাকতেন। কেউ হতাহত না হলেও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।