২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলপথ পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরে রেলপথ পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 02:30 PM

Updated : 14 Jul 2022, 06:26 PM

নগরীর ছোট দেওড়া এলাকায় জয়দেবপুর-ধীরাশ্রম রেলপথে শনিবার সকাল পৌনে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ্ হিরো জানান।

মৃত ব্যক্তির বয়স ২৫ বছর বলে পুলিশ জানালেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

এসআই বলেন, ওই যুবক রেলপথ পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার পরনে ছাই রঙের প্যান্ট ও  কালো রঙের শার্ট ছিল।

রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।