কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
আটক আইয়ুব আলী (৬৫) উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ভৈরবপাড়ার বাসিন্দা।
মঙ্গলবার রাতে তাকে আটক করা হয় বলে কুমারখালী থানার পরিদর্শক কারুজ্জামান তালুকদার জানান।
শিশুর মায়ের অভিযোগ, মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে আইয়ুব আলী তার মেয়েকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে।
পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার গিয়ে আইয়ুব আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তারা তাকে পুলিশে দেন।
পরিদর্শক বলেন, শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মা আসামির নাম উল্লেখ করে এজাহার দিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।
