কক্সবাজারে ট্রাকচাপায় পথচারী নিহত
কক্সবাজারের রামু উপজেলায় ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহত কোরবান আলী (২৮) উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের খরুলিয়ারছড়া এলাকার নূরুল আলমের ছেলে।
মঙ্গলবার উপজেলার পানেরছড়া বাজার এলাকায় তিনি মারা যান বলে রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মেজবাহ উদ্দিন জানান।
ওসি স্থানীয়দের বরাতে বলেন, বেলা আড়াইটার দিকে পানেরছড়া বাজারের কাছে সেতুর ফুটপাত দিয়ে হাঁটছিলেন কোরবান আলী। কক্সবাজারমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক বা সহকারী কাউকে ধরতে পারেনি।
