২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটা মহল সবসময় নেগেটিভ জিনিস খুঁজছে: শাবি ভিসি

একটা মহল সবসময় বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ জিনিস খুঁজছে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 01:43 PM

Updated : 14 Jul 2022, 06:23 PM

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার বর্ধিতাংশের উদ্বোধনকালে উপাচার্য এ মন্তব্য করেন।

ফরিদ বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের কারও ব্যক্তিগত সম্পত্তি না। বিশ্ববিদ্যালয় ভালো থাকলে আমাদের শিক্ষকরা ভালো থাকবেন, ছাত্ররা ভালো থাকবেন। এটা কিন্তু কেউ নিয়ে যাওয়ার ব্যাপার না।

“এটাকে বানচাল করার জন্য একটা মহল সবসময় চেষ্টা করে যাচ্ছে। ভালো কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে। সবসময় নেগেটিভ জিনিস খুঁজছে। পজেটিভটা দেখ একটু, কী কী কাজ হচ্ছে।”

তিনি আরও বলেন, “নেগেটিভ দিকগুলোকে মাইক্রোস্কোপ দিয়ে খোঁজে খোঁজে বের করা, আমি মনে করি এসব হীনমন্যতা থেকে বের হওয়া উচিত। নিরানব্বই ভাগকে বাদ দিয়ে পয়েন্টকে বড় করে দেখানো আমি মনে করি একটা হীনমন্যতা, বিকৃত মানসিকতার পরিচয়।“

অল্প সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করায় ধন্যবাদ জানিয়ে ভিসি ফরিদ বলেন, আগামী এক-দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের পরিবর্তন হবে ফুডকোর্ট স্থাপনে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল উপস্থিত ছিলেন।