২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

উজানের ঢল আর ভারি বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার একেবারে কাছে চলে এসেছে। যে-কোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 09:42 PM

Updated : 14 Jul 2022, 06:22 PM

বন্যা পুর্বাভাস সর্তকীকরণ কেন্দ্রের তথ্যমতে, শনিবার সকাল থেকে তিস্তার পানি ৫১ দশমিক ২২ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়। রোববার সকালে বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে তা প্রবাহিত হচ্ছে। ৫২ দশমিক ছয় সেন্টিমিটারকে বিপৎসীমা হিসেবে ধরা হয়।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসাফ উদ দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। দুপুর ১২টা থেকে নদীর পানি বিপৎসীমার দশমিক এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে রাখা হয়েছে।

“আমরা নদীর গতিপথ পর্যবেক্ষণ করছি। সংবেদনশীল স্থানগুলোতে আমরা ব্যবস্থা করে রেখেছি। পানি উন্নায়ন বোর্ডের সকল কর্মকর্তারা এখানে অবস্থান করছি।”

অস্বাভাবিকভাবে পানি বেড়ে যাওয়ায় চর এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।