নেত্রকোণায় পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সান্দিকোণা ইউনিয়নের হরিগাতি মাইজহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান।
নিহত স্বর্ণা আক্তার (১১) গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে এবং সে বেলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।
পরিদর্শক বলেন, দুপুর ২টায় স্কুল থেকে ফিরে স্বর্ণা বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। এ সময় সে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
