খাগড়াছড়িতে ব্যবসায়ীর মুণ্ডহীন লাশ উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া দক্ষিণপাড়া থেকে লাশটি উদ্ধারের খবর জানান দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহম্মেদ।
প্রতীকী ছবি
নিহতের স্বজনরা জানান, ব্যবসায়ী জাহাঙ্গীর বৃহস্পতিবার রাতে বাজারে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সকালে সড়কের পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। তার সঙ্গে কারো বিরোধ ছিল না।”
ওসি বলেন, “হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মাথা কেটে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে মর্গে পাঠানোর এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
