২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাকচাপায় বাইক আরোহী নারীর মৃত্যু

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার স্বামী ও শিশুসন্তান।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2022, 05:22 PM

Updated : 02 Aug 2022, 01:40 PM

উপজেলার বড়াইবাড়ি রোডের কুটিরপাড়ায় বুধবার বেলা ১১টার দিকে তারা হতাহত হন বলে গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন জানান।

নিহত বিথি বেগম (২৩) উপজেলার পাইকান হাজিপাড়ার মাহমুদ হাসানের স্ত্রী।

ওসি স্থানীয়দের বরাতে বলেন, মোটরসাইকেলে করে স্বামী ও শিশুসন্তানসহ গঙ্গচড়ার দিকে যাচ্ছিলেন বিথি। পথে ট্রাকটি ধাক্কা ছিটকে পড়েন তিনি এবং একই ট্রাকের পেছনের চাকায় আটকে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহত মাহমুদ ও শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তারা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি দুলাল।