২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় তীব্র স্রোত: শিমুলিয়া বাংলাবাজার ফেরি বন্ধ

পদ্মায় প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2022, 03:11 PM

Updated : 14 Jul 2022, 06:10 PM

তবে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি সচল রয়েছে। দুই পথেই চলছে লঞ্চ ও স্পিডবোট।

বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেতুর নিচ দিয়ে শিমুলিয়া থেকে বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, এই রুটে ফেরি ও লঞ্চ চলাচল করছে। এছাড়া শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফেরি, লঞ্চ, স্পিডবোট সবই চলছে; ৬ ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।

শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি রুটে বর্তমানে ৮৭ লঞ্চ  ও ১৫৩ স্পিডবোট চলাচল করছে বলে জানান সফিকুল।

স্রোতের কারণে গত বছরের ১৮ অগাস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়। পরে ৮ নভেম্বর থেকে এ রুটে দিনের বেলায় এবং আট মাস পর গত ২৬ এপ্রিল থেকে দিনরাত ২৪ ঘন্টা ফেরি চলাচল সচল হয়।

গত ১৩ ডিসেম্বর থেকে পদ্মা সেতুকে এড়িয়ে শিমুলিয়া থেকে মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল করছে।