২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ১৬০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

গাজীপুরের টঙ্গীতে একটি পিকআপভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে; আটক করা হয়েছে একজনকে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2022, 03:51 PM

Updated : 02 Aug 2022, 01:29 PM

মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়।

গ্রেপ্তার মো. রুবেল মিয়া (২৩) কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় বালাশঘর এলাকার বাসিন্দা।

বুধবার র‌্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রুবেল কুমিল্লা থেকে গাঁজা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যান, রুবেলের মোবাইল ফোন ও দুই হাজার টাকা জব্দ করা হয়েছে। 

রুবেলকে জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। টঙ্গী থানায় মামলা দিয়ে রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।