২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলায় খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2022, 06:35 PM

Updated : 02 Aug 2022, 01:27 PM

ন‌ওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার বলিহার ব্রিজের খাল থেকে শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে ন‌ওহাটা পুলিশ ফাঁড়ির ওসি উত্তম বিশ্বাস জানান।

তাৎক্ষণিক ওই বৃদ্ধার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি উত্তম বলেন, স্থানীয়রা মরদেহটি দেখে ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

মহাদেবপুর থানার ওসি আলম উদ্দিন মাহমুদ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গায়ে কোনো বস্ত্র ছিল না। 

পরিবারের খোঁজ পেলে মরদেহ হস্তান্তর করবে পুলিশ।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।