২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশকে মারধর: ছাত্রলীগ নেতাদের নামে মামলা

সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলায় তিন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে ছয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2022, 05:16 PM

Updated : 02 Aug 2022, 01:25 PM

পরিদর্শক এনামুল হক শুক্রবার রাতে মামলাটি করেন বলে উল্লাপাড়া থানার ওসি হুমায়ুন কবির জানান।

মামলায় উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. শাওন, মনছুর হেলাল মুন, সদস্য সামিউল ইসলাম সুমন, জাকির হোসেন, সনি আহমেদ ও সবুজ আলীকে আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা মোটরসাইকেলে পৌর বাজারে কেনাকাটার জন্য যান। এ সময় দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে দোকানিদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পযার্য়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্রলীগ নেতারা তাদের ওপর চড়াও হয় এবং মারধর করে।

এতে পরিদর্শক (তদন্ত) এনামুল হক, কনস্টেবল মতিয়ার রহমান ও সুজাউদ্দৌলা আহত হন।

এ ঘটনার বৃহস্পতিবার ছাত্রলীগ নেতাদের পক্ষে ৪৫ ব্যবসায়ীর বিরুদ্ধে অন্য একটি মামলা হয়েছে বলে জানান ওসি।