২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর জেলা ও মহানগরে ছাত্রলীগের নতুন কমিটি

গাজীপুর জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2022, 09:15 PM

Updated : 25 Oct 2022, 10:36 AM

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

জেলা কমিটিতে সিরাজুল ইসলাম সুলতানকে সভাপতি করে নাছির মোড়লকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। আর মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয় যথাক্রমে মো. মশিউর রহমান সরকার বাবু ও শেখ মোস্তাক আহমেদ কাজলকে।

এর আগে ২০১৫ সালের ৩১ মে দেলোয়ার হোসেনকে সভাপতি ও জাহিদুল আলম রবিনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ২০১৬ সালে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে ২০১৩ সালে গাজীপুর শহরকে সিটি করপোরেশন ঘোষণার পর ওই বছরের ১১ অক্টোবর মাসুদ রানা এরশাদকে সভাপতি ও তৌহিদুল ইসলাম দীপকে সাধারণ সম্পাদকসহ আটটি পদের নাম দিয়ে মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল।

এর এক বছর পর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। কমিটির এক বছর মেয়াদে ধারাবাহিকভাবে গাজীপুর মহানগরের অন্তর্ভুক্ত থানা, কলেজ ও ইউনিট কমিটি গঠন করে। ২০১৬ সালের ৩ নভেম্বর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সভাপতি মাসুদকে অব্যাহতি দিয়ে ইকবাল হোসেন পাঠানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

ইকবালের সভাপতিত্বে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সম্মেলন দিয়ে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির জন্য পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ শুরু করে কেন্দ্রীয় কমিটি। এর পরিপ্রেক্ষিতে চার বছর পর নতুন নেতৃত্ব নির্বাচন করে সংগঠনটি।