২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ’ছেলের হাতে’ বৃদ্ধ বাবার মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ‘ছেলের বাঁশের আঘাতে’ বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2022, 10:12 PM

Updated : 02 Aug 2022, 01:20 PM

নিহত সুরুজ আলী (৭০) উপজেলার শংকরঘোষ গ্রামের বাসিন্দা। 

শ্রীবরদী থানার ওসি বিপ্লবকুমার বিশ্বাস পরিবারের বরাতে জানান, সুরুজ আলীর পাঁচ ছেলে-মেয়ের মধ্যে বড় বিল্লাল হোসেন। বিল্লালের সঙ্গে সুরুজ আলীর ঝগড়া-বিবাদ লেগে থাকত। বাবা-ছেলের কথাকাটাকাটির পর শুক্রবার বিকালে সুরুজ আলী গ্রামের পাশে বাজারে যান। এ সময় বিল্লাল হোসেন তাকে বাঁশ দিয়ে মারধর করেন। সুরুজ আলী আহত হন। পরে তিনি মারা যান।

ওসি বলেন, “ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।”

পুলিশ বিল্লাল হোসেনকে ধরার চেষ্টা করছে বলে জানান ওসি বিপ্লব কুমার বিশ্বাস।