২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ডিডিএলজি কর্মকর্তার ‘নম্বর ক্লোন করে চাঁদা দাবি’

সিরাজগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে জনপ্রতিনিধি ও সচিবদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2022, 07:29 PM

Updated : 14 Jul 2022, 05:46 PM

উপ-পরিচালক তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার সকালে তার ফেইসবুক পেইজের পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেন। পাশাপাশি তার নম্বর থেকে কল দিয়ে কোনো অর্থনৈতিক সুবিধা চাইলে সরাসরি অফিসে যোগাযোগ করতে বলা হয়।

তোফাজ্জল হোসেন বলেন, ”বুধবার থেকে এ সমস্যা দেখা দিয়েছে। টাকা চাওয়ার পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি ও সচিবদের কাছে অফিস পরিদর্শনের যাওয়ার মত মিথ্যা তথ্যও দেওয়া হচ্ছে। এ বিষয়ে ফেইইসবুকে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছি।”

তবে এ বিষয়ে তিনি এখনও আইনি পদক্ষেপ নেননি। কেন নেননি সে সম্পর্কে তিনি কিছু বলেননি।