২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকা খুলে আলমসাধু খাদে, চালকের মৃত্যু

চুয়াডাঙ্গায় আলমসাধুর চাকা খুলে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের প্রাণ গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2022, 02:04 PM

Updated : 29 Apr 2022, 12:05 AM

শুক্রবার বেলা সাড়ে ১১টার সদর উপজেলার জাফরপুর গ্রামের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুম বিল্লাহ জানান। 

মৃত নাজমুল হক (৩৫) আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এসআই বলেন, “নাজমুল আলমসাধু চালিয়ে সদর উপজেলার ডিঙ্গেদহের দিক থেকে চুয়াডাঙ্গা শহরের দিকে যাচ্ছিল। পথে আলমসাধুর একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের একটি খাদে উল্টে পড়ে যায়।

“পরে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নাজমুলের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে মাসুম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।