২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাসা থেকে নারীর লাশ উদ্ধার

মানিকগঞ্জ শহরে বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2022, 10:36 AM

Updated : 29 Apr 2022, 12:05 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, শহরের উত্তর সেওতার বাসা থেকে বুধবার রাতে সানজিদা আক্তার রূপা নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

২৫ বছর বয়সী সানজিদা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বনগ্রাম এলাকার শহীদুল ইসলামের স্ত্রী ছিলেন।

সানজিদার ভাই মনিরুল ইসলাম বলেন, বুধবার বিকাল ৫টার দিকে ভগ্নিপতি শহীদুল তাকে ফোন করে সানজিদা আত্মহত্যা করেছে বলে জানায়। পরে সন্ধ্যার দিকে তারা বোনের বাড়ি গিয়ে তার লাশ দেখতে পান । ঘটনার পর থেকে শহীদুল পলাতক রয়েছেন।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ভাস্কর বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানতে পারবেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।