কক্সবাজারে ডাকাতির মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ডাকাতির মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন নির্মাণাধীন রেললাইন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান।
গ্রেপ্তার নুরুল কাদের (৫২) ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম টেকপাড়ার আব্দুর রহমানের ছেলে।
“পরে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ভেতর থেকে চারটি দেশি বন্দুক, ছয়টি গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।”
আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এবং তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
তিনি বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে ঈদগাঁও থানায় নতুন করে মামলা করা হয়েছে।
