২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ‘চাঁদা আদায়ের সময়’ একজন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2022, 08:15 PM

Updated : 02 Aug 2022, 03:20 PM

আটক মোখলেছুর রহমান কাজল (৪৭) আশুলিায়ার ভাদাইল পশ্চিমপাড়ার মো. সুরুজ আলীর ছেলে।

আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডিইপিজেড বাসস্ট্যান্ড এলাকায় আন্তঃজেলা ট্রাক থেকে একটি চক্র চাঁদা আদায় করছে এমন খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে হাতেনাতে কাজলকে আটক করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও অনেকে পালিয়ে যায় জানিয়ে তিনি বলেন, কাজলের বিরুদ্ধে মামলা হয়েছে। যারা পালিয়ে গেছে তাদের আটক করতে অভিযান চলছে।