২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ‘গোলাগুলির পর ৫ মাদকবিক্রেতা’ গ্রেপ্তার

কুমিল্লায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গোলাগুলির পর সন্দেহভাজন পাঁচ মাদক বিক্রেতাকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।  

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2022, 09:56 AM

Updated : 02 Aug 2022, 03:20 PM

গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনের গায়ে গুলি লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় এ ঘটনায় একজন র‌্যাব সদস্যও গুলিবিদ্ধা হয়েছেন বলে এ বাহিনীর ভাষ্য।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আহতদের সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণে তিনি সাংবাদিকদের বলেন, “র‌্যাব সদস্যরা মাদকবিরোধী অভিযানে গেলে মাদক কারবারিরা হঠাৎ গুলি শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও তখন গুলি চালায়।”

মেজর সাকিব বলেন, মাদক কারবারিদের গুলিতে আহত র‌্যাব সদস্যের নাম রুবেল। তবে তাৎক্ষণিভাবে গ্রেপ্তার পাঁচজনের নাম-পরিচয় তিনি প্রকাশ করেননি।