অধিপত্য বিস্তার: সালথায় দফায় দফায় সংঘর্ষ, ‘আহত ২০’
ফরিদপুরের সালথা উপজেলায় অধিপত্য বিস্তারের জেরে একটি অটোরিকশাকে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
উপজেলার গট্টি ইউনিয়নের কয়েকটি এলাকায় রোববার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, অধিপত্য বিস্তারের জেরে গট্টি ইউনিয়নের ইউপি সদস্য নুরু মাতুব্বর নামের এক ব্যক্তির সমর্থকেরা একই এলাকার ইয়াকুব মাতুব্বর নামের আরেক ব্যক্তির সমর্থকের একটি অটোরিকশা আটক করে।
রাত ১০ টা থেকে শুরু হওয়া চারঘণ্টার এ সংঘর্ষের সময় আশেপাশের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য নুরু মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
