২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মাছ চাষিকে কুপিয়ে হত্যা

নওগাঁর রাণীনগরে পূর্ব বিরোধের জেরে এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2022, 02:08 PM

Updated : 25 Jul 2022, 04:41 PM

উপজেলার দেউলা মানিকহার গ্রামে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান।

মৃত রতন সরকার (৪৬) ওই গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে।

ওসি বলেন, রতন তার নিজের ও লিজ নেওয়া দুইটি পুকুরে মাছ চাষ করতেন। প্রতিদিনের মত শনিবার রাত ১১টার দিকে তিনি পুকুরে মাছ দেখাশোনা করতে যান।

এরপর গভীর রাতে এলাকার লোকজন বাড়ির কিছু দূরে সুশিল চন্দ্রের বাড়ির কাছে রতনের রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর দেন তার পরিবারের লোকজনকে।”

পরে তারা গিয়ে রতনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখারে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের একই পরিবারের তিনজনকে থানায় নেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।