২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ঠোঁট কাটল চালকের

খুলনায় চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনায় চালক আহত হয়েছেন। এ ঘটনায় দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 03:18 PM

Updated : 28 Apr 2022, 11:59 PM

শুক্রবার সকালে নগরের ফুলবাড়িগেটের যোগীপোল এলাকায় এ ঘটনায় মামলা হয়েছে বলে খুলনা রেলওয়ের পুলিশ সুপার রবিউল হাসান জানান।

আহত চালকের নাম কাজী মারুফ হোসেন।

আটকদের একজনের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে। তার বয়স ১৪ বছর। আর আরেকজনের বাড়ি গোপালগঞ্জ জেলার কাজলিয়া গ্রামে। তার বয়স ১৩ বছর। তারা দুজনই খলিনা নগরের একটি মাদ্রাসার হেফজ শাখার ছাত্র।

পুলিশ সুপার বলেন, শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে বেনাপোলগামী একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি সকাল সোয়া ৭টায় ফুলবাড়িগেটের যোগীপোল এলাকা অতিক্রমের সময় পাথর ছুঁড়ে মারা হয়। এ সময় পাথরের আঘাতে চালকের ঠোঁট ও মুখ কেটে যায় এবং তিনি ট্রেন থামিয়ে দেন।

পরে ট্রেন থামিয়ে রেলওয়ে পুলিশ ধাওয়া দিয়ে দুই মাদ্রাসা ছাত্রকে আটক করে বলে জানান তিনি।