২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ঘর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি মসজিদের পাশের ঘর থেকে এক ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 11:24 AM

Updated : 28 Apr 2022, 11:59 PM

ধল্লা পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া পাকা জামে মসজিদ থেকে ইমাম মো. ফেরদৌস ইসলামের লাশ বৃহস্পতিবার রাতে উদ্ধার করেন তারা।

৩০ বছর বয়সী ফেরদৌস বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ছিলেন।

এসআই বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয়রা মসজিদে ফেরদৌসের কক্ষের জানালার ফাঁক দিয়ে ফ‍্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রফিকুল।

ধল্লা ইউপির সদস্য রেজাউল করিম বলেন, “মৃত্যুর আগ মুহূর্তে মুসল্লিদের জামাতে এশার নামাজ পড়িয়েছেন ফেরদৌস। নামাজ শেষ করে তিনি এ ঘটনা ঘটান বলে ধারণা করা হচ্ছে। তিনি মসজিদের সঙ্গে একটি কক্ষে থাকতেন। ইমামের রুমের জানালা একটা অংশ খোলা থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

“তার কক্ষে একটি মোবাইলের ফোন হেডফোনের সঙ্গে সংযুক্ত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মোবাইলে কথা বলতে বলতেই সে আত্মহত্যা করেছে। তাছাড়া আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়- লেখা একটি চিঠিও টেবিলে পাওয়া গেছে।”