২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ‘স্বামী-স্ত্রী’ নিহত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 09:16 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান।

নিহতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. নাছির উদ্দিন (৫৫) ও তার স্ত্রী শরিফা আক্তার (৪৮)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, ঢাকামুখী লেন দিয়ে এই দম্পতি একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি গাড়ি তাদের ধাক্কা দেয়; এতে ঘটনাস্থলে তারা মারা যান।

স্থানীয়রা ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করতে পারেনি বলে জানান ওসি।

মরদেহ দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে; আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।