২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে চালু হচ্ছে ‘চাইনিজ কর্নার’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘চাইনিজ কর্নার’ স্থাপন করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সাহাবুল হক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 12:00 AM

Updated : 02 Aug 2022, 03:15 PM

সাহাবুল হক এই কর্নারের তত্ত্বাবধায়ক।

তিনি ম্ঙ্গলবার সাংবাদিকদের বলেন, ক্যাম্পাসের মিনি অডিটরিয়ামে বুধবার সকাল ১০টায় এই কর্নারের উদ্বোধন ঘোষণা করা হবে। বাংলাদেশের চীনা দূতাবাসের কালচার অ্যান্ড এডুকেশন অ্যাফেয়ার্সের কাউন্সিলর লিউয়েন ইউ এই উদ্বোধন ঘোষণা করবেন।

অধ্যাপক সাহাবুল বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়েই প্রথম চাইনিজ কর্নার স্থাপিত হচ্ছে।  কর্নারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চীনা শিক্ষাব্যবস্থা, বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে তা শিখতে পারবে।

“পলিটিক্যাল স্টাডিজ বিভাগে অনার্স এবং মাস্টার্স লেভেলে বাংলাদেশ-চীন সম্পর্ক ও চীনের আন্তর্জাতিক প্রভাব সম্পর্কে বিভিন্ন কোর্স পড়ানো হয়। এ কর্নারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক, আন্তঃসম্পর্কের উন্নয়ন, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে।”

অধ্যাপক সাহাবুল জানান, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পলিটিক্যাল স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক জায়েদা শারমিন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলারা রহমান থাকবেন।