২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে কলেজছাত্রকে ছুরি মেরে হত্যা

কক্সবাজার শহরে ‘মাদকসেবনে বাধা দিয়ে’ এক কলেজছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে পরিবার জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 09:51 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

নিহত রেদওয়ান সিদ্দিকী কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী এলাকার আবু সিদ্দিকীর ছেলে। চট্টগ্রামে হাজী মহসিন কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে হত্যা করা হয় বলে সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান।

নিহত রেদওয়ানের চাচাত ভাই মোহাম্মদ শাহজাহান বলেন, “সন্ধ্যায় কক্সবাজার সিটি কলেজ সংলগ্ন হক টাওয়ার লাগোয়া এলাকায় বখাটেরা প্রকাশ্যে মাদক সেবন করছিল। রেদওয়ান তাদের বারণ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।”

তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি গীয়াস স্থানীয়দের বরাতে বলেন, “রেদওয়ানকে উপর্যুপরি ছুরিকাঘাতে করে হত্যা করেছে খুনি। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।”

তবে পুলিশ এ হত্যাকাণ্ডের কারণ বলতে পারেনি। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানান ওসি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।