২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 01:50 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

রোববার সকাল ৯টায় উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি ভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কসবা থানার ওসি আলমগীর ভূইয়া জানান।

মৃত মো. সালাহউদ্দিন ওই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ওসি বলেন, “মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন সালাহউদ্দিন। পথে একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।