২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে রেলপথ ধরে হাঁটার সময় ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনের ধাক্কায়  অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 09:50 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

রেলওয়ের টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ জানান, শুক্রবার বেলা সোয়া ১টার দিকে এই নারী মারা যান।

বয়স আনুমানিক ৩০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

এসআই নূর মোহাম্মদ বলেন, এই নারী টঙ্গী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণে ২ নম্বর আপ লাইন ধরে হাঁটছিলেন। সে সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৫৪ নম্বর আন্তঃনগর সিল্কসিটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই নূর মোহাম্মদ।