গাজীপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ তরুণী গ্রেপ্তার
গাজীপুরের পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ তিন তরুণীকে গ্রেপ্তার করেছে।
গাজীপুর শহরের খাইলকুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিটি পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান।
গ্রেপ্তারকৃতদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায়। তাদের বয়স ২১ থেকে ২২ বছর।
ইলতুৎ মিশ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গোপন খবর পেয়ে একটি বাড়ির পঞ্চম তলায় অভিযান চালান তারা।
“তাদের শয়নকক্ষ থেকে ২২ কেজি ৮৪ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃতরা একই বাসায় ভাড়া থাকতেন। তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইলতুৎ মিশ।
