২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে; যারা মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 12:58 PM

Updated : 28 Apr 2022, 11:56 PM

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-পল্লান পাড়ার আরিফুল ইসলাম আরিফ (৩৫) ও তার স্ত্রী খুইল্যা বানু (২৭)।

ওসি বলেন, “মাদক কেনাবেচার গোপন খবরে পুলিশ আরিফের বাড়িতে অভিযান চালায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে দশ হাজার ইয়াবাসহ আরিফ ও তার স্ত্রীকে আটক করা হয়।”

আরিফ দীর্ঘদিন ধরে এই মাদকের ব্যবসা করে আসছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এই দম্পতিকে আদালতে পাঠানো হবে।