বর্ণিল আয়োজনে দেশে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত
মুজিববর্ষের সমাপনীর মধ্যে বর্ণিল আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে সারা দেশে।
বৃহস্পতিবার বিভিন্ন স্থানে ১০২তম জন্মদিনে ১০২ পাউন্ড ওজনের কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতার জন্ম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জেলায় জেলায় এই দিনটি উদযাপনের খবর পাঠিয়েছেন।
গোপালগঞ্জ
কোটালীপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়।
দিবসের প্রথম প্রহরে একটি শোভাযাত্রা ঘাঘরকান্দা শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এরপর পৌর হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র উচ্ছ্বাস বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ।
মাদারীপুর
প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্বাধীনতা অঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে।
ফরিদপুর
সকাল ৯টার ফরিদপুর শহরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে ১০২ পাউন্ডের কেক কাটা হয়। পরে একই মঞ্চে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করা হয়।
এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠনের আয়োজনে চলছে নানা অনুষ্ঠান মালা ।
ভোলা
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আশিকুর রহমান শান্ত।
শেরপুর
একই সময়ে করে জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান আকন্দের নেতৃত্বে আইনজীবীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর
দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, শিশু উন্নয়ন কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।
বিকেলে টাউন হল মাঠে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ।
নওগাঁ
বৃহস্পতিবার সেকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ১০২ পাউন্ড ওজনের কেক কাটা হয়। শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে চেতনার বাতিঘরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় সংসদ সদস্য হাবিবা রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সদস্য একেএম ফজলুল হক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মোক্তারপাড়া খেলার মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।
