২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘নিটিং’ কারখানার গুদামে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয় একটি ‘নিটিং’ কারখানার গুদামে আগুন ধরেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 09:14 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ‘শান ফেব্রিকস’ নামের নিটিং কারখানার আগুন লাগে। নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। 

আরেফিন জানান, মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর এলাকায় শান ফেব্রিকস কারখানার ইউনিট ওয়ান ও ইউনিট টু-এর বিভিন্ন সেকশন আগুনে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ, আদমজি ইপিজেড, গজারিয়া ও মেঘনার ১০টি ইউনিট কাজ করে যাচ্ছে।

“ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।”

সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ মিজান জানান, ‘শান ফেব্রিকস’ ভেতরে এক অংশে তুলা দিয়ে সুতা বানানো হয়। সেখানে কাজ চলছিল। নিটিংয়ের গুদামে সুতা ও তুলা মজুদ ছিল। ফলে আগুন দ্রুত ছটিয়ে পড়ে।

“সন্ধ্যায় হঠাৎ শ্রমিকরা গুদামে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশাপাশি পুলিশ এসে জননিরাপত্তার ব্যবস্থা করেছে। এখনও পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাইনি।”